সর্বশেষ

জাতীয়

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর গাবতলীর পর্বত এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাজধানীর গাবতলীর পর্বত এলাকায় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়।

দারুসসালাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) তামান্না বুধবার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। নিহত নারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০