সর্বশেষ

সারাদেশ

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর সালমা আক্তার (১৩) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মেরুরচর ইউনিয়নের আজিদের গুদারা ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সালমা আক্তার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকীহারা গ্রামের শিক্কু মিয়ার মেয়ে। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার ভোরে হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় কিশোরী সালমা। এরপর থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে এক ব্যক্তি আজিদের গুদারা ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। এ সময় পানিতে এক কিশোরীর মরদেহ ভাসতে দেখে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ ও নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মঙ্গলবার রাতেই নদী থেকে কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য বুধবার সকালে মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০