সর্বশেষ

সারাদেশ

জামালপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: মিথিলা বেকারিকে অর্থদণ্ড

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুর সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে মিথিলা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার জেলা প্রশাসনের পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ভেজাল খাবার জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে অবস্থিত মিথিলা বেকারিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। অভিযানকালে বেকারিটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

তাছাড়া পণ্য উৎপাদনে ক্ষতিকারক ও দূষিত তেল ব্যবহার এবং মোড়ক ছাড়া লেবেলবিহীন পণ্য বিক্রির জন্য মজুত রাখার বিষয়টি আদালতের নজরে আসে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে জব্দকৃত অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাদ্যসামগ্রী তাৎক্ষণিকভাবে জনসম্মুখে ধ্বংস করা হয়। জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০