সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করেন ৭৮% ব্রিটিশ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৫:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাজ্যের প্রায় ৭৮ শতাংশ নাগরিক মনে করেন, ইসরায়েল বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি। ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ২০০৫ সালে একই মত পোষণ করেছিলেন দেশটির ৪৮ শতাংশ নাগরিক।

ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য বিপজ্জনক মনে করেন যুক্তরাজ্যের অধিকাংশ নাগরিক। ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, দেশটির ৭৮ শতাংশ মানুষ ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি বলে মনে করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০০৫ সালে ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করতেন যুক্তরাজ্যের ৪৮ শতাংশ নাগরিক। চলতি বছরের বসন্তে সেই হার বেড়ে ৭৮ শতাংশে দাঁড়িয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর আড়াই বছর পর এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পরিপ্রেক্ষিতে এ জনমত জরিপ করা হয়।

এদিকে কাউন্সিল ফর ব্রিটিশ-আরব আন্ডারস্ট্যান্ডিংয়ের অনুরোধে গত জুলাইয়ে ইউগভ পরিচালিত আরেকটি জনমত জরিপে দেখা যায়, যুক্তরাজ্যের মাত্র ১৭ শতাংশ মানুষ মনে করেন, ইসরায়েল গাজায় কোনো গণহত্যা চালাচ্ছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে যুক্তরাজ্যের অর্থনীতিতেও। এর ফলে সাধারণ মানুষকে জ্বালানি, খাদ্য ও গৃহঋণের জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের কারণে যুক্তরাজ্যের সাধারণ পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে। গত তিন বছরের মধ্যে এটি ছিল প্রথম সুদের হার বৃদ্ধি। এর ফলে গৃহঋণগ্রহীতাদের মাসিক কিস্তির পরিমাণ বেড়েছে। পাশাপাশি নতুন ঋণ নেওয়া কিংবা পুরোনো ঋণ নবায়নের খরচও বেড়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০