সর্বশেষ

সারাদেশ

আন্তর্জাতিক রূপ পাচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, তৈরি হচ্ছে প্যারা স্পোর্টস ভিলেজ

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৩:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে জেলাটিতে নির্মিত হতে যাচ্ছে ‘আরাফাত রহমান ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ’। আজ মাঠ পরিদর্শনের পর বিসিবি পরিচালক আসিফ সিরাজ রব্বানী জানিয়েছেন, আন্তর্জাতিক মানের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই এই কাজ শুরু হচ্ছে।

সোমবার শহীদ চান্দু স্টেডিয়ামের আধুনিকায়ন এবং প্যারা স্পোর্টস ভিলেজ স্থাপন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিসিবির পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন উপস্থিত থেকে অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিশদ আলোচনা করেন।

মতবিনিময় পর্ব শেষে বিসিবির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সরজমিনে স্টেডিয়াম প্রাঙ্গণ পরিদর্শন করে। দীর্ঘ ১৭ বছর অবহেলায় পড়ে থাকা এই ক্রীড়া স্থাপনাটিকে আইসিসির সুনির্দিষ্ট দিকনির্দেশনা মেনে পুনরায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিসিবি পরিচালক আসিফ সিরাজ রব্বানী সাংবাদিকদের জানান, স্টেডিয়ামের সার্বিক ড্রয়িং ও নকশা প্রণয়নের কাজ সম্পাদনে ইতোমধ্যে একটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। নকশা চূড়ান্ত হওয়ার পরপরই শুরু হবে দরপত্র প্রক্রিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যেই মাঠপর্যায়ে অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হবে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০