সর্বশেষ

সারাদেশ

পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজায় ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধ

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৫:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বৈঠা হাতে সড়কে নেমে এই কর্মসূচি পালন করেন। এতে টোল আদায় সাময়িক বন্ধ থাকে এবং জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ক্লিপে দেখা যায়, শরীয়তপুরের নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রবেশ মুখে সমবেত হন একদল ব্যক্তি। তারা হাতে বৈঠা নিয়ে সড়কের ওপর অবস্থান নেন এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন।

প্রকাশিত তথ্যে জানা যায়, শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলের ফেসবুক আইডিসহ বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে এই কর্মসূচির ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে আন্দোলনকারীদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নানা স্লোগান দিতে দেখা যায়।

কর্মসূচি চলাকালে ঘটনাস্থলে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। আকস্মিক এই বিস্ফোরণে সেতু সংলগ্ন এলাকায় চরম ভীতির সৃষ্টি হয়। একই সঙ্গে প্রায় এক ঘণ্টা টোল আদায় ব্যাহত হওয়ায় সেতুর প্রবেশপথে যানবাহনের জট তৈরি হয়।

ঘটনার বিস্তারিত ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০