সারাদেশ
নড়াইলের লোহাগড়ায় নিখোঁজের পর দিন এক অটোভ্যান চালকের হাত বাঁধা ও গলায় দাগ থাকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌরসভার লক্ষ্মীপাশা এলাকার একটি বাড়ির ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নড়াইলে অটোভ্যান চালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, নড়াইল
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়ায় নিখোঁজের পর দিন এক অটোভ্যান চালকের হাত বাঁধা ও গলায় দাগ থাকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌরসভার লক্ষ্মীপাশা এলাকার একটি বাড়ির ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম আজিবার শেখ (৪০)। তিনি লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। স্বজনরা জানান, গত সোমবার প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
একপর্যায়ে রাত দেড়টার দিকে লক্ষ্মীপাশা মোল্যার মাঠ এলাকা থেকে নিহতের অটোভ্যানটি উদ্ধার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার সকালে স্থানীয় একটি ভবনের ছাদে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতকদের চিহ্নিত করতে পুলিশ ইতোমধ্যেই তদন্ত কার্যক্রম শুরু করেছে।
১৪০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর