সর্বশেষ

সারাদেশ

আনোয়ারায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা ছাত্রলীগের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৭:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের আনোয়ারায় সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে সড়ক অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ছয়টার দিকে উপজেলার পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাঁরা সরে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোর ছয়টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী শোলকাটা এলাকায় পিএবি সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা সড়কের ওপর কয়েকটি টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। এ সময় তাঁদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অবরোধের চেষ্টা করা ব্যক্তিদের কারও মাথায় হেলমেট, আবার কারও মুখে মাস্ক রয়েছে। তাঁরা সড়কে একাধিক টায়ার জ্বালিয়ে স্লোগান দিচ্ছেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। তবে পুলিশের সদস্যরা পৌঁছানোর আগেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখান থেকে সরে যান। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তাঁরা সরে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০