ইসরায়েলের কারণে ‘অনন্ত যুদ্ধে’ ক্লান্ত যুক্তরাষ্ট্র: আরাগচি
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৫:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
ইসরায়েলের কারণে যুক্তরাষ্ট্রের একের পর এক সংঘাতে জড়িয়ে পড়ার ঘটনায় মার্কিন জনগণ বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর দাবি, ইসরায়েল মার্কিন প্রশাসনগুলোকে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়েছে।
সোমবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় আরাগচি এ মন্তব্য করেন। ওই সাক্ষাৎকারে ট্রাম্প রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পেছনে ভোটারদের ইসরায়েলবিরোধী মনোভাবকে আংশিকভাবে দায়ী করেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্টতই বুঝতে পারছেন, অধিকাংশ আমেরিকান ইসরায়েলের ওপর চরম বিরক্ত। তবে কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে তিনি কিছুটা বিভ্রান্ত বলে মনে হচ্ছে।’
পোস্টে আরাগচি আরও বলেন, ‘ইসরায়েল মার্কিন প্রশাসনগুলোকে প্রভাবিত করে অনন্ত যুদ্ধে জড়িয়ে ফেলছে—এ ঘটনায় আমেরিকানরা স্পষ্টতই বিরক্ত ও ক্লান্ত। তারা অনেক কিছু সহ্য করেছে। আমাদের অঞ্চলও একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে।’
আরাগচির এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি এবং ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক নিয়ে তাঁর সমালোচনা উঠে এসেছে।
১৩৮ বার পড়া হয়েছে