সর্বশেষ

খেলা

সাফ খেলতে ঢাকায় হামজা, দোহায় আটকা ফারহান

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৬:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে সীমান্ত পার হওয়ার অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে রয়েছেন বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এ বক্তব্যের জবাবে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের বলে উল্লেখ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।

রোববার (৮ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে শুভেন্দু অধিকারীর এ বক্তব্য প্রকাশ করা হয়।

ভারত-বাংলাদেশ সীমান্তের হিঙ্গলগঞ্জে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৭৪তম ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শনকালে শুভেন্দু অধিকারী বলেন, সীমান্তের নিরাপত্তাব্যবস্থা শতভাগ নিখুঁত করা হবে। তিনি ব্যক্তিগতভাবে সর্বশেষ ভাসমান সীমান্ত চৌকি পরিদর্শন করেছেন এবং দূরবিন দিয়ে আশপাশের এলাকা পর্যবেক্ষণ করেছেন বলেও জানান।

শুভেন্দুর ভাষ্য, বাংলাদেশের দিকে কাউকে দেখা না গেলেও অনেকে ওৎ পেতে রয়েছেন। বিএসএফ সদস্যদের নজর সামান্য সময়ের জন্য সরে গেলেই তাঁরা সীমান্ত পার হওয়ার সুযোগ খুঁজছেন।

বিএসএফ ও পুলিশের যৌথ তৎপরতার কথা উল্লেখ করে তিনি বলেন, দুই বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় ইতিমধ্যে কয়েক লাখ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে উদ্বেগের কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

শুভেন্দু আরও বলেন, পশ্চিমবঙ্গে কোনো অনুপ্রবেশকারীকে থাকতে দেওয়া হবে না। তাঁদের শনাক্ত করতে সীমান্তের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি অভিযান চলছে। এ বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট পরিসংখ্যান রয়েছে বলেও দাবি করেন তিনি।

শুভেন্দুর বক্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন, বিএসএফ কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।

তিনি বলেন, বিএসএফের সমালোচনা করা বা নীতিগত বিষয়ে প্রশ্ন তোলা এক বিষয়। কিন্তু সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।

২০১৪ সাল থেকে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকা এবং ত্রিপুরায়ও বিজেপির সরকার থাকার পরও অনুপ্রবেশের ঘটনা ঘটছে বলে প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। তিনি বলেন, ত্রিপুরায় বিজেপি সরকার থাকা সত্ত্বেও কীভাবে অবৈধ অনুপ্রবেশ ও রোহিঙ্গাদের প্রবেশ ঘটছে? এর দায় কার? শুধু পশ্চিমবঙ্গকে দোষারোপ করা কতটা যুক্তিসংগত? ত্রিপুরাতেও অনুপ্রবেশকারীরা ধরা পড়ছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান তুলে ধরে কুণাল ঘোষ বলেন, মমতা সব সময় বিএসএফ সদস্যদের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। তাঁর ভাষায়, ‘সর্বোপরি, তারা আমাদেরই ছেলে।’

এর আগে হিঙ্গলগঞ্জ কলেজের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণের পর সড়কপথে বিএসএফ ক্যাম্পে যান শুভেন্দু অধিকারী। পরে ইছামতি নদীতে বিএসএফের স্পিডবোটে সফর করেন তিনি। এরপর হিঙ্গলগঞ্জ থানার কালীপূজা উদ্বোধন করেন এবং পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০