সারাদেশ
মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের চমৎকার পরিবেশনা দর্শক-শ্রোতাদের বিমোহিত করে।
মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৪:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের চমৎকার পরিবেশনা দর্শক-শ্রোতাদের বিমোহিত করে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. কে. এম. নূর হোসেন নির্ঝর এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।
শিল্পীদের পরিবেশনায় সংগীত ও যন্ত্রসংগীতের সুরেমূর্ছনায় পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনায় বক্তারা ৭ নম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম ও নিজস্ব সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান জানান।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর