সর্বশেষ

সারাদেশ

কালিয়ায় ১২০ বছরের পুরোনো লক্ষ্মীপূজার মেলায় বর্ণাঢ্য নৌকাবাইচ

খাইরুল ইসলাম চৌধুরী, (কালিয়া), নড়াইল
খাইরুল ইসলাম চৌধুরী, (কালিয়া), নড়াইল

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৯:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়ায় ১২০ বছরের ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজার মেলা উপলক্ষে নবগঙ্গা ও মধুমতী নদীর মিলনস্থলে অনুষ্ঠিত হলো জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা। এই ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করতে শুক্রবার বিকেলে নদীর দুই পাড়ে সমাগম ঘটে হাজার হাজার দর্শনার্থীর। রঙিন নৌকা আর মাঝি-মাল্লাদের বৈঠার ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়দিয়া ফেরিঘাটে প্রতিবছরের মতো এবারও লোকজ সংস্কৃতি ও গ্রামবাংলার আবহমান ঐতিহ্য নিয়ে উদযাপিত হচ্ছে লক্ষ্মীপূজার মেলা। নবগঙ্গা ও মধুমতী নদীর মোহনায় আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারপাশের এলাকাগুলোতে।

বাইচ দেখতে শুধু স্থানীয় বাসিন্দারা নন, বরং আশপাশের বিভিন্ন জেলা থেকেও ছুটে আসেন হাজারো দর্শনার্থী। পরিবার-পরিজন নিয়ে নদীপাড়ে দাঁড়িয়ে মাঝি-মাল্লাদের ছন্দময় বৈঠার টান ও দর্শকদের করতালি পুরো আবহকে আনন্দময় করে তোলে।

দর্শনার্থী মোহাম্মদ রবিউল ইসলাম ও আরমান হোসেন জানান, ঐতিহ্যবাহী এই বাইচ দেখতে প্রতিবছরই মানুষ মুখিয়ে থাকেন। আয়োজনে নৌকার সংখ্যা কিছুটা বেশি হলে দর্শনার্থীদের আনন্দ আরো বহুগুণ বৃদ্ধি পেত বলে মন্তব্য করেন অনেকে।

মেলা উদযাপন পরিষদের উপদেষ্টা ও খাশিয়াল ইউপি চেয়ারম্যান বরকত উল্লাহ ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতেও নিয়মিত এমন আয়োজনের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, এই মেলা কেবল ধর্মীয় আয়োজন নয়, এটি অঞ্চলের সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক মেলবন্ধন। আবহমান বাংলার এ ঐতিহ্য সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উক্ত অনুষ্ঠানে কালিয়া উপজেলা ও নড়াগাতী থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০