সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। এ উপলক্ষে শনিবার শহরে একটি বিশাল ‘সার্বভৌমত্ব’ র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলের জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দসহ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জেলা বিএনপি কার্যালয় থেকে বের হওয়া ‘সার্বভৌমত্ব’ র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

সমাবেশে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিবসহ অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য প্রদান করেন। বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে বলেন, তৎকালীন রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মেজর জেনারেল জিয়াউর রহমান মুক্ত হন এবং দেশের সার্বিক দায়িত্ব গ্রহণ করেন।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, একদলীয় শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনের পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অপরিসীম। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক উন্নয়নে তাঁর ভূমিকা সংহত রাখতে তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০