বান্দরবান বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৮:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন শিক্ষকরা।
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক তারকেশ্বর দাসের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। সভার শুরুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক মো. শাহাদাত হুসাইন।
আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা দিবসটির ঐতিহাসিক পটভূমি এবং জাতীয় জীবনে এর গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। তাঁরা দিবসটির বিভিন্ন তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশের ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জসীম উদ্দীন খান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান হাসান মাহমুদ এবং গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান মো. ওয়াহিদুর রহমান।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আলোচনা সভায় অংশ নেন।
বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় জীবনে ঐক্য, সংহতি, পারস্পরিক সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনা ধারণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য জাতীয় ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা গুরুত্বপূর্ণ।
১২১ বার পড়া হয়েছে