সর্বশেষ

সারাদেশ

রাজশাহী বোর্ডে এসএসসিতে সেরা ভ্যানচালকের ছেলে সাহাদৎ, হতে চান আইনজ্ঞ

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৭:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন নাটোরের গুরুদাসপুরের অদম্য মেধাবী শিক্ষার্থী মো: সাহাদৎ হোসেন। দরিদ্র ভ্যানচালকের সন্তান সাহাদতের এই অভাবনীয় সাফল্যে তাঁকে সংবর্ধনা দিয়েছে খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের এইচএসসি ২০০৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন সফল আইনজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এই কৃতি শিক্ষার্থী।

শনিবার খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সাহাদৎ হোসেনকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক ডা. আলহাজ্ব মো: সিরাজুল ইসলাম শিশির।

এসএসসি পরীক্ষায় সর্বমোট ১১৬৭ নম্বর পেয়ে রাজশাহী বোর্ডের মধ্যে শীর্ষস্থান দখল করেন এই মেধাবী তরুণ। সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত সাহাদৎ জানান, তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। অভাব-অনটনের মাঝেও তাঁর বড় বোন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবং বড় ভাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। নিজের স্বপ্ন পূরণে তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জনতা ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার মোবারক হোসেন বলেন, সাহাদতের এই অর্জন নাটোর জেলার অন্যান্য শিক্ষার্থীদের জন্য এক বিরাট অনুপ্রেরণা। অন্যদিকে প্রধান অতিথি ডা. সিরাজুল ইসলাম শিশির উল্লেখ করেন, কেবল ভালো ফলাফল নয়, প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠাই শিক্ষার আসল উদ্দেশ্য। আয়োজকদের পক্ষে মো: শাহ আলম জানান, কৃতি শিক্ষার্থীদের এমন মূল্যায়ন তরুণ প্রজন্মকে প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০