সর্বশেষ

সারাদেশ

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৮:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ দেশাত্মবোধক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শনিবার শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক এবং সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন জেলা জাসদের সভাপতি রিজভী আল জামালী রঞ্জু সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তারা তারেক রহমানের নেতৃত্বে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচির শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক ও পুরস্কার হস্তান্তর করা হয়। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমির স্থানীয় শিল্পীদের মনোগ্রাহী পরিবেশনায় দেশাত্মবোধক গান পরিবেশিত হয়।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০