সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ৭৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৫:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ আশরাফুল মাতুব্বর নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬। শনিবার ভোরে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দক্ষিণ পাঁচবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহারাজপুর ইউনিয়নের দক্ষিণ পাঁচবাড়ী এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে সেখানে মাদক বেচাকেনাকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী আশরাফুল মাতুব্বরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তির দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ৭৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের চালানটি দীর্ঘ দিন ধরে এলাকায় বেচাকেনা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

অভিযানের পর জব্দকৃত সকল আলামত ও আটক আসামিকে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া সম্পাদনপূর্বক তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০