সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আল মামুন, খাগড়াছড়ি
আল মামুন, খাগড়াছড়ি

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৭:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়িতে যথাযথ মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে জেলা বিএনপি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে একটি সুসজ্জিত বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জিয়া ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন শেষে পৌর টাউন হলে গিয়ে সমবেত হয়।

পরবর্তীতে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় পৌর টাউন হল মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় আমন্ত্রিত বক্তারা স্বাধীন রাষ্ট্র গঠনে এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন, জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু এবং জেলা পরিষদ সদস্য মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকুসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০