সর্বশেষ

সারাদেশ

সালথায় কৃষকদলের আংশিক কমিটি অনুমোদন

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সালথা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের আটঘর ইউনিয়ন শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. আতিকুর রহমান মোল্যাকে সভাপতি ও মো. শফিকুল ইসলাম (সুফি)কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সালথা উপজেলা কৃষকদলের পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। উপজেলা কৃষকদলের সভাপতি মো. হাফিজুর রহমান (হাফিজ) ও সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত অনুমোদনপত্রে কমিটির সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. ইউসুফ মাতুব্বর। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মো. নাসির হায়দার দরজী, মো. মাহফুজুল রহমান, মো. লাল মিয়া খান, মো. হাফিজুর রহমান, মো. জাহিদ ফকির ও মো. বকুল খান।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে মো. ইউসুফ মোল্লাকে। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন, হাসান মন্ডল ও মো. লাভলু শেখ। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মো. ফজর আলী মাতুব্বর, মো. ছমির মোল্লা ও মো. এনায়েত মোল্লা।

কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. গাউস হোসেন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রবিউল মাতুব্বর ও মো. রোকন মাতুব্বর।

এ ছাড়া দপ্তর সম্পাদক মো. রাজিবুল ইসলাম সুমন, সহ-দপ্তর সম্পাদক মো. শাকিল মোল্লা, প্রচার সম্পাদক মো. লিটন সরকার, প্রকাশনা সম্পাদক মো. রাজিব খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রকিবউদ্দিন মোল্যা (মঞ্জুর), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম এবং কৃষি বিষয়ক সম্পাদক হয়েছেন মো. বিল্লাল শিকদার।

আটঘর ইউনিয়ন কৃষকদলের এ আংশিক কমিটির অনুমোদনের মাধ্যমে সংগঠনের ইউনিয়ন পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০