সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর এলাকায় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর এলাকায় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বাগিচাপাড়া এলাকার মো. আসাদুল (৪০) এবং মো. রজিবুল হক (২৯)।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এসআই তারেক মাহমুদের নেতৃত্বে একটি দল হুদমাপাড়া গ্রামের আহসান হাবিবের রাইস মিলের সামনে অভিযান চলায়। এ সময় আসাদুল ও রজিবুলকে তল্লাশি করে ৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের শিবগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর