জাতীয়
রাজধানীর শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রাজধানীর শাহ আলীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৩:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার সকালে রাজধানীর মিরপুরের নবাবেরবাগ পশ্চিমপাড়া মডেল স্কুলের সামনে বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে চার যাত্রী নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আরও দুজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করেন। আহত দুজনকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর