সর্বশেষ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স বটমস

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে হারিয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস। দেশটির ইতিহাসে কোনো অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নারী তিনি। বুধবার (৪ নভেম্বর) অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

আটলান্টার সাবেক মেয়র এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা কেইশা ল্যান্স বটমস জর্জিয়ার গভর্নর হিসেবে নির্বাচিত প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হওয়ার গৌরব অর্জন করেছেন।

তাঁর এ জয় ডেমোক্র্যাটদের জন্য বড় রাজনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। ১৯৯৮ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের এই অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনে আর জয় পায়নি দলটি।

মেয়াদ শেষ হতে যাওয়া রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হবেন বটমস। নির্বাচনে তিনি বিলিয়নিয়ার স্বাস্থ্যসেবা খাতের নির্বাহী রিক জ্যাকসনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছেন।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্পের জয়ের দুই বছর পর গভর্নর নির্বাচনে এ ফলাফল সামনে এল।

যেসব প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়েছেন

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আটলান্টার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন কেইশা ল্যান্স বটমস। এবারের নির্বাচনী প্রচারণায় তিনি মেডিকেড কর্মসূচির সম্প্রসারণ, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির বিরোধিতার বিষয়গুলোকে গুরুত্ব দেন।

জর্জিয়ার গভর্নর হিসেবে তাঁর ঐতিহাসিক বিজয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রতিনিধিত্ব ও নেতৃত্বের ক্ষেত্রে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০