সর্বশেষ

জাতীয়

এলজিইডির কর্মকর্তাদের অফিসিয়াল সিম সচল রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সব পর্যায়ের কর্মকর্তাকে তাঁদের অফিসিয়াল সিম সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় রাখার অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।

গত ২৭ অক্টোবর এলজিইডির প্রধান প্রকৌশলী (গ্রেড-১) মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে অধিদপ্তরের কর্মকর্তাদের অফিসিয়াল সিম সরবরাহ করা হয়েছে। নাগরিকদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে এসব সিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ ছাড়া জেলা, অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে লোকেশনভিত্তিক ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তাদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হয়ে থাকে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, অফিসিয়াল সিম বন্ধ থাকলে মাঠপর্যায়ের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনিক কাজে জটিলতা তৈরি হতে পারে। এ কারণে দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং যোগাযোগ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সিমগুলো সব সময় সচল রাখা প্রয়োজন।

এতে প্রয়োজনে স্মার্ট সিম অথবা ই-সিম সুবিধাসম্পন্ন মোবাইল ফোন ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, কোনো অফিসিয়াল সিম বন্ধ হয়ে গেলে তা পুনরায় চালু করা এবং প্রাতিষ্ঠানিক সেবা গ্রহণের ক্ষেত্রে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাইয়ের প্রয়োজনে সংশ্লিষ্ট অনুমোদিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এ বিষয়ে দাপ্তরিক প্রয়োজনে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী (আইসিটি) ০১৩২১৮৪১১৬১ নম্বরে এবং সেবাদাতার প্রয়োজনে সিস্টেম অ্যানালিস্ট (আইসিটি ইউনিট) ০১৭০৬২১২৭১০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

অধিদপ্তরের সব পর্যায়ের প্রকৌশলী ও কর্মকর্তাকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ এবং বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০