সর্বশেষ

সারাদেশ

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের হাতে-কলমে বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে জরুরি মুহূর্তে রোগী স্থানান্তর ও জীবন রক্ষায় সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান দিকনির্দেশক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। তিনি ফায়ার সার্ভিসের জরুরি সেবার হটলাইন নম্বর ১০২ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপসহকারী পরিচালক বলেন, হাসপাতাল একটি অত্যন্ত সংবেদনশীল স্থান, যেখানে আশঙ্কাজনক রোগী ও শিশুরা চিকিৎসাধীন থাকেন। অনাকাঙ্ক্ষিত কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে হুড়োহুড়ি বা আতঙ্ক থেকে বড় ধরনের প্রাণহানির ঝুঁকি তৈরি হয়। তাই প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা এবং নিরাপদে রোগী সরিয়ে নেওয়ার কৌশল আয়ত্ত করা কর্মকর্তা-কর্মচারীদের জন্য অপরিহার্য।

মহড়াকালে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার, অগ্নিকাণ্ডকালীন জরুরি ইভাকুয়েশন বা স্থানান্তরের পদ্ধতি এবং আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদানের নানা কৌশল প্রদর্শন করেন। হাসপাতালের কর্মীরা এতে সরাসরি অংশ নিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

উক্ত মহড়ায় হাসপাতালের তত্ত্বাবধায়ক, আবাসিক মেডিকেল অফিসার, অন্যান্য চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০