সর্বশেষ

সারাদেশ

মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ

মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি
মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি

সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং অসম্মানের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত প্রতিবাদ সমাবেশ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

পটুয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধাগণের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ অংশ নেন। কর্মসূচি পরিচালনা করেন জেলা ইউনিট কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাশ। এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এমএ জব্বার খান ও বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল আলম মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের স্বাধীনতায় যে বীর সন্তানেরা রক্ত দিয়েছেন, তাঁদের মৃত্যুর পর জানাজা ও দাফনে বাধা প্রদান অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সাথে ভবিষ্যতে যাতে কোনো বীর মুক্তিযোদ্ধাকে এমন অবমাননার শিকার হতে না হয়, সে বিষয়ে রাষ্ট্রীয় মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০