সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপিত: ঋণ বিতরণ ও পণ্য প্রদর্শনী

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় যুব দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও ঋণ বিতরণ অনুষ্ঠানে যুব উদ্যোক্তাদের নিজস্ব পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা যুব ভবন মিলনায়তনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণে ছিল স্থানীয় তরুণ উদ্যোক্তা ও আত্মকর্মীদের উৎপাদিত সামগ্রীর বিশেষ প্রদর্শনী। এই মেলায় হস্তশিল্প, কুটিরশিল্প, নারীদের তৈরি পোশাক এবং হরেক রকমের খাদ্যপণ্য তুলে ধরা হয়।

প্রদর্শনী ছাড়াও সফল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক হস্তান্তর করা হয়। একই সঙ্গে নিবন্ধিত যুব সংগঠনগুলোকে স্বীকৃতি সনদ ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন যে, জাতীয় অর্থনীতিকে সচল ও গতিশীল রাখতে যুবসমাজের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। শুধু চাকরির ওপর নির্ভর না করে নিজস্ব উদ্যোগে কর্মসংস্থান গড়ে তোলার জন্য তরুণ প্রজন্মকে উৎসাহিত করেন অতিথিরা।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০