সর্বশেষ

সারাদেশ

যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৭:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, তরুণদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়াতে হবে।

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, তরুণদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।

রোববার (১ নভেম্বর) সকালে বগুড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির এবং পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাহাবুদ্দিন সরকার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যুব সংগঠনগুলোর কার্যক্রম সম্প্রসারণে ঋণের চেক ও নিবন্ধন সনদ বিতরণ করা হয়। পাশাপাশি জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০