সর্বশেষ

জাতীয়

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৮:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় ফ্লাইট বিলম্ব ও যাত্রীদের ভোগান্তির বিষয়টি পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটিতে বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কে সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) ও ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। এ ছাড়া সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)।

তদন্ত কমিটিকে উড়োজাহাজটির কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন শনাক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি উড়োজাহাজটি পুনরায় উড্ডয়নের উপযোগী করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা পর্যালোচনা করবে কমিটি।

এ ঘটনায় ফ্লাইটের বিলম্ব, যাত্রীদের ভোগান্তি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী ধরনের প্রভাব পড়েছে, সেটিও তদন্তের আওতায় রাখা হয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৭৭-এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের সাড়ে পাঁচ ঘণ্টা পর ফ্লাইটটি উড্ডয়ন করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল দল এবং জাপানের কারিগরি কর্মীরা উড়োজাহাজটির ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন। মেরামত শেষে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটির পুশব্যাক করা হয়। এরপর রাত ৭টা ৫৫ মিনিটে ফ্লাইট বিজি ৩৭৭ বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০