সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৩৫১ জন

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৫১ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধে সরাসরি সম্পৃক্ততা না পাওয়ায় ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশের ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সব ইউনিটের সমন্বয়ে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে কুমিল্লা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ জেলার প্রতিটি থানা এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়। বিশেষ করে যেসব স্থানে উঠতি বয়সী বখাটেদের আড্ডা ও উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে, অপরাধে সরাসরি জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় এবং মুচলেকা নেওয়ার পর ২১৯ জনকে তাঁদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৩ সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হয়। এরপর ২৯ অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। এ ছাড়া অপরাধে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা পুলিশ আরও জানিয়েছে, উঠতি বয়সী কিশোর ও তরুণেরা যাতে মাদক, ছিনতাই কিংবা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে কঠোরভাবে তদারকি করা হচ্ছে।

কিশোর অপরাধ দমন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর বলে জানানো হয়েছে। 

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০