সর্বশেষ

সারাদেশ

৩০ বছর ধরে তালাবদ্ধ সাটুরিয়া পাবলিক লাইব্রেরি, বই ও আসবাবপত্র লুট

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের সাটুরিয়া পাবলিক লাইব্রেরি দীর্ঘ তিন দশক ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। অযত্ন ও অবহেলায় জরাজীর্ণ ভবনটি থেকে মহামূল্যবান বই ও আসবাবপত্র লুট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলা প্রশাসন তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিত্যক্ত ও ভয়াবহ অবস্থা দেখতে পায়।

উপজেলার থানা ও ডাকবাংলো সংলগ্ন অডিটোরিয়ামের দ্বিতীয় তলায় ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় এই জ্ঞানচর্চাকেন্দ্রটি। শুরুর দিকে বিভিন্ন স্থান থেকে পাঠকরা এসে বই পড়া ও সমসাময়িক বিষয়ে আলোচনা করতেন। তবে কিছুদিন পরেই অলক্ষিত কারণে পাঠকের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসে।

দীর্ঘদিন পরিত্যক্ত থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল, দরজা, আলমারি এবং ভেতরের দুর্লভ বইপত্র চুরি করে নিয়ে যায়। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হক তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তারা কবুতরের বাসা ও দেওয়াল-ছাদ জুড়ে বিশাল বটগাছের শিকড় দেখতে পান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু জানান, সরকারি অনুদান এলেই গোপনে কমিটি গঠন করে টাকা তোলার হিড়িক পড়ে, কিন্তু প্রতিষ্ঠানটির দেখভালের কেউ থাকে না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, নিয়মিত ব্যবস্থাপনা কমিটি না থাকা এবং কেবল আর্থিক স্বার্থে সাময়িক সক্রিয়তার কারণেই ঐতিহাসিক স্থানটির এই করুণ পরিণতি হয়েছে।

প্রাক্তন সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন জানান, ব্যস্ততার কারণে তিনি এক সহকারী শিক্ষককে মৌখিক দায়িত্ব দিয়েছিলেন। এদিকে পদাধিকারবলে সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দায়িত্ব পালনে চরম অবহেলা করা হয়েছে এবং অচিরেই এটি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০