সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থান থেকে ১ কেজি ৩ ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গোরস্থান থেকে ১ কেজি ৩৩৩ গ্রাম পরিত্যক্ত হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-৫। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কালো রঙের কাপড়ের ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

র‍্যাব-৫, রাজশাহী (সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ) ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মাদকের সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে হাজীপাড়া গ্রামের একটি গোরস্থানের ভেতর একটি সন্দেহজনক ব্যাগ পড়ে রয়েছে। এই তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে আভিযানিক দলটি সেখানে অভিযান চালায়।

পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে গোরস্থানের ভেতর থেকে পরিত্যক্ত কালো কাপড়ের ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি চালিয়ে সাদা স্বচ্ছ পলিপ্যাকে মোড়ানো ১০টি প্যাকেটে মোট ১ কেজি ৩৩৩ গ্রাম হেরোইন উদ্ধার করেন র‍্যাব সদস্যরা।

জব্দকৃত মাদকদ্রব্য ও আনুষঙ্গিক আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-৫ এর মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০