সর্বশেষ

সারাদেশ

দুবলার চর যাওয়ার পথে মোংলায় নদীতে পড়ে জেলে নিখোঁজ

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৫:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় বঙ্গোপসাগরের দুবলার চরের শুঁটকি পল্লীতে যাওয়ার পথে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন মোঃ মেহেদী (২২) নামের এক মৌসুমি জেলে। বৃহস্পতিবার দিনভর মোংলা ও খুলনা ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তাঁর সন্ধান পায়নি। রাত হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে। শুক্রবার সকালে আবার উদ্ধারকাজ শুরু হবে।

বাগেরহাটের মোংলায় নদীতে পড়ে মোঃ মেহেদী (২২) নামের এক মৌসুমি জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মোংলার সিন্দুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দিনভর উদ্ধার অভিযান চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ মেহেদী বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের ফয়লা বাজার এলাকার বাসিন্দা। আগামী শুঁটকি মৌসুমে কাজ করার উদ্দেশ্যে তিনি বঙ্গোপসাগরের দুবলার চরের শুঁটকি পল্লীতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুবলার চরে যাওয়ার পথে সিন্দুরতলা এলাকায় নদীর তীরে তাঁদের বহনকারী ট্রলারটি নোঙর করা ছিল। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে নদীর পাড়ে দাঁত ব্রাশ করছিলেন মেহেদী। এ সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান। পরে স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মোংলা ও খুলনা ফায়ার সার্ভিসের দুটি বিশেষজ্ঞ ডুবুরি দল। তাঁরা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালান। তবে দিনভর চেষ্টা করেও নিখোঁজ জেলের কোনো সন্ধান মেলেনি। রাত হয়ে যাওয়ায় এবং পর্যাপ্ত আলোর অভাবে বৃহস্পতিবারের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

স্থানীয় রাজনীতিবিদ কোহিনুর সরদার জানান, দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও মেহেদীকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন। তবে এখনো তাঁর খোঁজ না পাওয়ায় স্বজন ও ট্রলারের অন্য সঙ্গীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

মোংলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দিনভর চেষ্টা চালিয়েও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাত হওয়ায় অভিযান স্থগিত রাখা হয়েছে। শুক্রবার সকালে আবার উদ্ধারকাজ শুরু করা হবে।

খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার সাইদুর রহমান জানান, নিখোঁজ মোঃ মেহেদীকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০