সর্বশেষ

সারাদেশ

হালুয়াঘাটে ভারত-বাংলাদেশ কয়লা ব্যবসায়ীদের যৌথ বৈঠক

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সীমান্তে বাণিজ্য সম্প্রসারণ ও বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় কয়লা রপ্তানিকারকদের সঙ্গে স্থানীয় আমদানিকারকদের এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দেশের কয়লা বাণিজ্য আরও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

হালুয়াঘাটের ইমেক্স হোটেলে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অন্যদিকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেখানকার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বিজয় সিং দোসি।

বৈঠকে পণ্য পরিবহন, আমদানির জটিলতা নিরসন এবং পারস্পরিক আস্থার পরিবেশ তৈরির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত সমাধান খুঁজে বের করতে উভয় দেশের ব্যবসায়ী নেতারা একমত হন।

বাণিজ্যিক সম্ভাবনার কথা তুলে ধরে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, হালুয়াঘাট সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। কয়লা আমদানির ওপর স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান সরাসরি নির্ভর করে। তাই বাণিজ্য সহজ ও স্বচ্ছ করা জরুরি।

তিনি আরও যোগ করেন, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে দ্বিপাক্ষিক বাণিজ্য এগিয়ে নিতে হবে। এতে কেবল ব্যবসায়ীরাই নন, পরিবহন শ্রমিক ও স্থানীয় সাধারণ মানুষও লাভবান হবেন। নিয়মিত আলোচনার মাধ্যমে সব বাধা দূর করার আশ্বাস দেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উভয় দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজেদের মতামত ব্যক্ত করেন এবং সীমান্ত বাণিজ্য অব্যাহত রাখার পক্ষে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০