সর্বশেষ

সারাদেশ

তারাকান্দায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বোনের মর্মান্তিক মৃত্যু

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৬:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের তারাকান্দায় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের চাপায় দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মা কাজের উদ্দেশ্যে বের হলে তাঁর পেছনে যাওয়া দুই সহোদর বোন এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

নিহত দুই শিশু হলো পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে আরবিয়া আক্তার (৮) এবং রাবিয়া আক্তার (৬)। ঘটনার দিন সকালে স্থানীয় তালদিঘী মডেল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে গৃহকর্মীর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মা ফাতেমা আক্তার। এ সময় শিশু দুটি মায়ের পিছু পিছু কিছুটা দূর পর্যন্ত যায়। মা তাদের বাড়িতে ফিরে যেতে বললে তারা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে উল্টো পথে রওনা হয়। ঠিক সেই মুহূর্তে শেরপুরগামী নীল-হলুদ রঙের একটি বেপরোয়া কাভার্ডভ্যান তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ঘাতক যানটির ধাক্কায় ঘটনাস্থলেই ঢলে পড়ে শিশু দুটি। ঘটনার পর পরই স্থানীয়রা পুলিশে খবর দিলে তারাকান্দা থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাশিদ জানান, ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তের জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০