সর্বশেষ

সারাদেশ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ: মধ্যরাতেই সাগরে নামছেন পটুয়াখালীর জেলেরা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৫:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে ইলিশসহ সব ধরনের মাছ ধরা। কর্মচঞ্চল হয়ে উঠেছে পটুয়াখালীর মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরের হাজারো জেলে, যারা ইতিমধ্যে ট্রলার মেরামত ও জাল গুছিয়ে সাগরে যাত্রার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন।

উপকূলীয় এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, নদী ও সাগরে ট্রলার ভাসাতে ব্যস্ত সময় পার করছেন মৎস্যজীবীরা। ঘাটে ঘাটে চলছে ট্রলার ধোয়ামোছা, জাল সেলাই ও প্রয়োজনীয় রসদ প্রস্তুত করার কাজ। রূপালী ইলিশের দেখা পাওয়ার আশায় জেলেরা দীর্ঘ বিরতির পর আবারও বুক ভরা আশা নিয়ে জলপথে নামছেন।

তবে মা ইলিশ রক্ষা অভিযান চলাকালে প্রকৃত মৎস্যজীবীরা সরকারের দেওয়া প্রণোদনার চাল সঠিকভাবে পাননি বলে অভিযোগ করেছেন অনেকে। একই সঙ্গে সাগরে প্রতিবেশী দেশের জেলেদের অবৈধ অনুপ্রবেশ ও তাণ্ডব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জেলেরা।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছরের অবরোধ সফল করতে পটুয়াখালীর বিভিন্ন পয়েন্টে মোট ৪৮৪টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি ১২৫টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৪৮ জন অসাধু জেলেকে কারাদণ্ড দেওয়া হয়। একই সময়ে ১৬৭টি মামলা দায়ের, ৩ লাখ ১১ হাজার টাকা জরিমানা এবং প্রায় ২০ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান, উপকূলের জেলেরা গভীর সাগরে ঠিকভাবে জাল ফেলতে পারলে তাদের ট্রলারে ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠে আসবে বলে আশা করা যাচ্ছে। মা ইলিশের সফল প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে মাছ ধরায় সর্বাত্মক বিধিনিষেধ বলবৎ ছিল।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০