সর্বশেষ

সারাদেশ

নবীন পুলিশ সদস্যদের জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে নবনিযুক্ত পুলিশ সার্জেন্ট ও উপপরিদর্শকদের (এসআই) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভয়ভীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে সব শ্রেণি-পেশার মানুষের আইনি সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

নবনিযুক্ত পুলিশ সদস্যদের জনগণের পাশে থেকে সেবা প্রদানের মাধ্যমে নিজেদের প্রকৃত অর্থে ‘জনগণের পুলিশ’ হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই)-২০২৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এসব নির্দেশনা দেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

কুচকাওয়াজে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের ৮৪ জন এবং ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের ১৬২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবেশনার মো. মাহবুব হোসেন।

প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ ফল অর্জনের জন্য আটজন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়।

শিক্ষানবিশ সার্জেন্টদের মধ্যে সেরা সার্জেন্ট নির্বাচিত হয়েছেন মো. ওমর ফারুক। একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মোহাম্মদ দেলোয়ার হোসাইন। মাঠপর্যায়ের কার্যক্রমে সেরা হয়েছেন সাইফুল ইসলাম এবং সেরা শুটার নির্বাচিত হয়েছেন মো. আসাদুজ্জামান।

অন্যদিকে, ক্যাডেট এসআইদের মধ্যে সেরা ক্যাডেট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। একাডেমিক বিষয়ে সেরা হয়েছেন মো. বোরহানুল ইসলাম। মাঠপর্যায়ের কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন দেওয়ান গোলাম রসুল এবং সেরা শুটার হয়েছেন মো. কামাল গনি।

অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের সদস্যরা নিজ নিজ ইউনিটে যোগ দেবেন। অন্যদিকে, ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণার্থীদের শিক্ষানবিশ এসআই (নিরস্ত্র) হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হবে।

কুচকাওয়াজের শেষ পর্যায়ে সার্বিক আয়োজনের জন্য পুলিশ একাডেমির অধ্যক্ষ, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০