সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মো. এলাম উদ্দিন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে তাকে আটক করা হয়। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রের তথ্যমতে, জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এসআই মো. ফরিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ধুমি হায়াতপুর গ্রামের নাসির উদ্দিনের বসতবাড়ির সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়।

উক্ত স্থানে সন্দেহভাজন হিসেবে মো. এলাম উদ্দিনকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার নিকট থেকে ৬০০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামি স্থানীয় ধুমিহায়াতপুর গ্রামের মৃত শুকুর উদ্দীনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০