সর্বশেষ

সারাদেশ

জামালপুরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৬:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার দুপুরে চরবাণীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তা এবং মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফরহাদ আলী ও তাঁর মা ফিরোজা বেগম অভিযোগ করেন, মেলান্দহ উপজেলার রায়ের বাকাই গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ এক্সেন আলী, ওয়ারেস ও রিপনসহ একদল ব্যক্তি তাদের ওপর চড়াও হয়। অভিযুক্তরা দোকানে প্রবেশ করে ফরহাদকে এলোপাতাড়ি মারধর করার পাশাপাশি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।

ভুক্তভোগীদের দাবি, অন্যায়ের প্রতিবাদ করায় তাদের নামে উল্টো মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি রাতের আঁধারে মুখোশধারী দুর্বৃত্তরা বসতবাড়িতে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী পরিবারটির সদস্যরা।

এলাকার সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারটি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে প্রশাসনের প্রতি জোর হস্তক্ষেপ দাবি জানিয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০