সর্বশেষ

সারাদেশ

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে বৈদ্যুতিক ক্যাবলে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৫:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ভূগর্ভস্থ বৈদ্যুতিক ক্যাবলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি ও বিপদ থেকে রক্ষা পেয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন শত শত রোগী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, সকাল ৮টা ১৫ মিনিটের দিকে হাসপাতাল ভবনের পাশে মাটির নিচ দিয়ে যাওয়া বৈদ্যুতিক এলটি ক্যাবলে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে।

প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ বা শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছিল। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের রোগীরা নিরাপদে নিজ নিজ কক্ষে অবস্থান করছিলেন এবং দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়ায়নি।

ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরবর্তীতে পল্লী বিদ্যুৎ ও গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) টেকনিশিয়ানরা এসে ক্ষতিগ্রস্ত লাইন সচল করেন। বর্তমানে হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ ও সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০