সর্বশেষ

সারাদেশ

মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচলে বিঘ্ন

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের মির্জাপুরে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শেষ বগির পেছনের অংশ লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মহেড়া রেলস্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। দুর্ঘটনার পর উত্তরবঙ্গগামী ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির পেছনের অংশ লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে উপজেলার মহেড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মহেড়া রেলস্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

লাইনচ্যুত ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস (৭৬৫)। দুর্ঘটনায় ট্রেনের ওই বগির চাকা ও রেললাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, লাইনচ্যুত বগিটি পেছনে রেখে ট্রেনের বাকি অংশ গন্তব্যের উদ্দেশে চলে গেছে। উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধারের ব্যবস্থা করবে।

এদিকে, দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে বিকল্প হিসেবে সাইডলাইন দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০