সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সঠিক উপায়ে হাত ধোয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সাবানও বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকউজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোসনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে এনডিসি নাজমুল হক স্বপন ও সদর উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রতন কুমার সাহাসহ স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা যোগ দেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানে আগত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের ব্যবহারিক প্রক্রিয়ায় হাত ধোয়ার সঠিক কৌশল শেখানো হয়। দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে খাবার গ্রহণের পূর্বে ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসের প্রতি তাগিদ দেন বক্তারা। পরে কর্মসূচির অংশ হিসেবে সদরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে সাবানের প্যাকেট তুলে দেওয়া হয়।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০