সর্বশেষ

বিনোদন

বিচ্ছেদের গুঞ্জন ভিত্তিহীন, ‘অপদার্থদের কথায় কান দেওয়ার সময় নেই’: ফারুকী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। একই সঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ফারুকী জানিয়েছেন, এসব গুজবে কান দেওয়ার মতো সময় বা আগ্রহ তাঁর নেই।

নির্মাতা ও সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ফারুকী। পাশাপাশি নিজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত পদক্ষেপ চেয়েছেন তিনি।

শনিবার এক প্রতিক্রিয়ায় ফারুকী জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। তাঁর দাবি, দেশের একটি সাইবার অপরাধী গোষ্ঠী এ কাজ করে বিভিন্ন গ্রুপে তা উদ্‌যাপন করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিশার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ফারুকী বলেন, এসব খবরের কোনো ভিত্তি নেই। এ ধরনের সংবাদ নিয়ে কথা বলতেও আগ্রহী নন তিনি। ক্ষোভ প্রকাশ করে এই নির্মাতা বলেন, “ওইসব নিউজের ওপর কথা বলার কোনো টাইম নাই, হ্যাভ নো ইন্টারেস্ট। এসবের কোনো ভিত্তি নেই। এসব অপদার্থদের কথায় কান দেওয়ার মত সময় আমার নেই।”

অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে স্থাবর সম্পত্তি থাকা নিয়ে অনলাইনে চলমান আলোচনাকেও কৌতুকপ্রদ বলে মন্তব্য করেন ফারুকী। তাঁর ভাষ্য, এসব তথ্য সহজেই যাচাই করা সম্ভব। অপপ্রচার নিয়ে আলোচনা না করে তাঁর নির্মাণকাজ নিয়ে কথা বলার অনুরোধ জানান তিনি।

নতুন কাজ নিয়ে ব্যস্ত ফারুকী

বর্তমানে নির্মাণকাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানিয়েছেন, সম্প্রতি দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন। এগুলোর শুটিং হয়েছে ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায়। শিগগিরই আরও একটি বিজ্ঞাপনের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে তাঁর।

চলচ্চিত্র নির্মাণের বিষয়ে ফারুকী জানান, দুটি সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তিনি। এর মধ্যে একটি জেন-জি প্রজন্মের প্রেমের গল্প, যার নাম রাখা হয়েছে ‘টু হেল, উইথ লাভ’। অন্য সিনেমাটির গল্প রাজনৈতিক পটভূমিতে তৈরি হচ্ছে।

ফারুকী-তিশার সংসার

২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। ২০২২ সালে তাঁদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী। দীর্ঘদিন ধরে নির্মাণ ও অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের বিনোদন অঙ্গনে পরিচিত এই দম্পতি।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০