সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, ৪ চালককে সম্মাননা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত সভা শেষে জেলার চারজন সেরা চালককে বিশেষ সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসন, বিআরটিএ এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে নানা আয়োজনে দিবসটি পালিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিআরটিএ গোপালগঞ্জের সভাপতি মিজ শাহিনা নাছরিনের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্রী সাগরময় রায় ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সড়ক পরিবহন আইন, ২০১৮ মেনে চলার গুরুত্ব তুলে ধরেন এবং অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোর ক্ষতিকর দিক নিয়ে সচেতনতা সৃষ্টি করেন। একই সঙ্গে সড়কে যান চলাচল নিরাপদ রাখতে চালকদের নিয়মিত প্রশিক্ষণ, সঠিক লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট নিশ্চিত করার ওপর তাগিদ দেওয়া হয়। এতে স্থানীয় বাস ও ট্রাক মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং চালকরা অংশ নেন।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০