সর্বশেষ

সারাদেশ

শরীয়তপুরে যুবদলের কমিটিতে হাইব্রিড নেতা এলে পদত্যাগের হুঁশিয়ারি

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শরীয়তপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে কোনো হাইব্রিড বা সুবিধাবাদী নেতা স্থান পেলে দল থেকে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবীর। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য মিছিল ও পথসভায় তিনি এই ঘোষণা দেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে শরীয়তপুর শহর এলাকায় এক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর পৌর অডিটোরিয়ামের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে শহরের বটতলায় একটি সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।

পথসভায় দলীয় নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়ে কঠোর বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, দীর্ঘদিন ধরে যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করে জেল-জুলুম সহ্য করেছেন, তাদের বাদ দিয়ে কোনো অবস্থাতেই নতুন কোনো সুবিধাভোগীকে কমিটিতে রাখা যাবে না। তৃণমূলের ত্যাগী কর্মীদের বঞ্চিত করা হলে তিনি পদ ছাড়তে দ্বিধা করবেন না বলে সতর্ক করেন।

উক্ত কর্মসূচিতে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু উপস্থিত ছিলেন। এছাড়া জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশ নেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০