শরীয়তপুর
শরীয়তপুরে যুবদলের কমিটিতে হাইব্রিড নেতা এলে পদত্যাগের হুঁশিয়ারি
শরীয়তপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে কোনো হাইব্রিড বা সুবিধাবাদী নেতা স্থান পেলে দল থেকে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবীর। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য মিছিল ও পথসভায় তিনি এই ঘোষণা দেন।
নড়িয়ায় রামঠাকুরের ৪শ' বছরের পুরোনো মঠ ভাঙার অভিযোগ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক এলাকায় শ্রীশ্রী সত্যনারায়ণ সেবামন্দিরের প্রায় ৪০০ বছরের পুরোনো একটি ভবন ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি বিশ্বনাথ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মুকুল চন্দ্র রায়ের বিরুদ্ধে এক্সকাভেটর দিয়ে ভবনটি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন মন্দির কমিটির সদস্য, স্থানীয় বাসিন্দা ও ভক্তরা। তাঁদের দাবি, ভবনটির সঙ্গে সাধক শ্রীশ্রী রামঠাকুরের স্মৃতি জড়িয়ে ছিল। তবে মন্দির কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ভবনটি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হওয়ায় অপসারণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
শরীয়তপুরে সাজেদা ফাউন্ডেশনের ১০ হাজার চারা বিতরণ
দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরে ১০ হাজার বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ কার্যক্রম শুরু করেছে সাজেদা ফাউন্ডেশন। জেলার ১৯টি শাখার মাধ্যমে পর্যায়ক্রমে ১ হাজার ৩০০ গ্রাহকের মধ্যে এসব চারা বিতরণ করা হবে।
শরীয়তপুরে কর্মস্থলে অনুপস্থিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, চরম ভোগান্তি
শরীয়তপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার অনুপস্থিতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা। জরুরি চিকিৎসাসেবা নিতে এসে অনেকেই প্রয়োজনীয় পরামর্শ না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হঠাৎ কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ হামলায় মান্নান সরদার নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। সংঘর্ষে ককটেলের আঘাতে একজনের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।
দুই দফা বদলির পরও নড়িয়া থানা ছাড়ছেন না ওসি বাহার মিয়া
ঢাকা রেঞ্জের ডিআইজির দুই দফা বদলির আদেশ আমলেই নিচ্ছেন না শরীয়তপুরের নড়িয়া থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া। তাঁর অবাধ্যতার কারণে নড়িয়া থানার নতুন পদায়নকৃত কর্মকর্তা সেখানে যোগদান করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে স্থানীয় প্রশাসন ও সচেতন মহলে তীব্র সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।