লক্ষ্মীপূজা
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৩:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শারদ আকাশ, স্নিগ্ধ বাতাস,
শিউলি ঝরে ভোরে,
মঙ্গলঘণ্টা, শঙ্খধ্বনিতে
মা লক্ষ্মী আসেন ঘরে।
এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী,
আমার ছোট্ট ঘরে,
তোমার কৃপায় সুখের প্রদীপ
জ্বলুক সবার অন্তরে।
আল্পনা আঁকা উঠোনজুড়ে,
ফুলে সাজাই থালা,
প্রদীপ জ্বেলে ঘুচিয়ে আঁধার
দিই যে আলোর মালা।
শঙ্খ বাজে, উলুধ্বনি ওঠে,
ঢাকের তালে তালে,
মায়ের আগমনে আনন্দ নামে
বাংলার ঘরে ঘরে।
ধানের শিষে সোনার হাসি,
গোলায় ভরে ধান,
মায়ের আশিসে সুখে কাটুক
সবার সারাটি প্রাণ।
ধনসম্পদ নয় শুধু মা গো,
দিয়ো শান্তির আলো,
ভালোবাসায় ভরে উঠুক
ঘুচুক যতো কালো।
হিংসা-দ্বেষ দূরে সরিয়ে
জাগুক মমতাবোধ,
মানুষ যেন মানুষকে দেয়
ভালোবাসার বোধ।
বছর ঘুরে আবার আসে
লক্ষ্মীপূজার ক্ষণ,
আনন্দে আর প্রার্থনাতে
ভরে ওঠে মন।
মা লক্ষ্মী গো, আশীর্বাদে
সমৃদ্ধ হোক ধরা,
সবার ঘরে সুখের হাসি
থাকুক জীবনভরা।
প্রদীপ জ্বালো, মঙ্গল গাও,
করো মায়ের বন্দনা,
শুভ লক্ষ্মীপূজায় পূর্ণ হোক
সবার মনের কামনা।
১৪২ বার পড়া হয়েছে