ফরিদপুরে বাস পোড়ানোর মামলায় যুবলীগ নেতা মজনু গ্রেপ্তার
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৪:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে যাত্রীবাহী বাস পোড়ানোর মামলায় ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের নেতা শহিদুল ইসলাম মজনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বাস পোড়ানো, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতাসহ মোট ১৪টি মামলা রয়েছে।
ফরিদপুরে যাত্রীবাহী বাস পোড়ানোর মামলায় ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের নেতা শহিদুল ইসলাম মজনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানা-পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শহিদুল ইসলাম মজনুর বিরুদ্ধে বাস পোড়ানো, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, মজনু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সর্বশেষ একটি যাত্রীবাহী বাস পোড়ানোর মামলায় তাঁকে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
১২৫ বার পড়া হয়েছে