সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ৩০ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাব-ইনস্পেক্টর (এসআই) হামিদুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করে। ওই সময় সন্দেহভাজন দুজনকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নাচনাপাড়া এলাকার মৃত আব্দুর রব বেপারীর ছেলে জসিম উদ্দিন এবং রহমতপুর এলাকার কেশব চন্দ্র শীলের ছেলে সুমন কুমার রায় ওরফে স্বপন। এলাকায় তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আটক আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণীর ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবার বিকেলেই আসামিদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০