সর্বশেষ

জাতীয়

জরিমানা ছাড়াই গাড়ির কাগজ হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের মালিক ও চালকদের জন্য জরিমানা ছাড়া বকেয়া কর ও ফি পরিশোধ করে কাগজপত্র হালনাগাদ করার সময় বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের মালিকদের বকেয়া কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার সুযোগ আরও তিন দিন বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই নির্ধারিত মূল কর ও ফি জমা দেওয়া যাবে।

সোমবার (২৬ অক্টোবর) বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরিমানা ছাড়াই সব ধরনের মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বাড়িয়েছে সরকার।

এ সুযোগের আওতায় যানবাহনের মালিক ও চালকেরা বকেয়া মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে পারবেন। ফলে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করলে অতিরিক্ত জরিমানা দিতে হবে না।

বিআরটিএ জানিয়েছে, জরিমানা ছাড়া কাগজপত্র হালনাগাদের জন্য এটিই শেষ সুযোগ। তাই নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া কর ও ফি পরিশোধ করে মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার জন্য সব যানবাহন মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০