সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়া জিলা স্কুলে রাজনৈতিক সমাবেশের প্রতিবাদে মানববন্ধন

নূর আলম দুলাল, কুষ্টিয়া
নূর আলম দুলাল, কুষ্টিয়া

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৪:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ৩১ অক্টোবর কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গণে ১১ দলীয় জোটের সমাবেশের কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা। শিক্ষাপ্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ঐতিহ্য রক্ষায় স্কুল প্রাঙ্গণে রাজনৈতিক কর্মসূচি আয়োজন না করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গণে ১১ দলীয় জোটের সমাবেশ আয়োজনের ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।

আজ দুপুর ১২টায় কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণকারীরা বলেন, কুষ্টিয়ার ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে অতীতে কোনো রাজনৈতিক দল কর্মসূচি পালন করেনি। ভবিষ্যতেও বিদ্যালয় প্রাঙ্গণে রাজনৈতিক কর্মসূচি আয়োজন করতে দেওয়া হবে না।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম রয়েছে। সেই ঐতিহ্যের পরিপন্থী কোনো কার্যক্রম তাঁরা মেনে নেবেন না। শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

তাঁরা আরও বলেন, কুষ্টিয়া শহরে রাজনৈতিক সভা-সমাবেশ আয়োজনের জন্য অনেক স্থান রয়েছে। তাই বিদ্যালয় প্রাঙ্গণের পরিবর্তে অন্য কোনো উপযুক্ত স্থানে কর্মসূচি আয়োজনের আহ্বান জানান তাঁরা।

উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর খুলনা, যশোর ও কুষ্টিয়ামুখী লংমার্চ শেষে কুষ্টিয়া জিলা স্কুল চত্বরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। এ কর্মসূচির স্থান নির্ধারণ নিয়েই বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রতিবাদ দেখা দিয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০